Logo
Logo
×

সারাদেশ

বগুড়ায় মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পর্শে যুবকের মৃত্যু

Icon

বগুড়া অফিস

প্রকাশ: ২২ মার্চ ২০২৬, ১০:০৯ পিএম

বগুড়ায় মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পর্শে যুবকের মৃত্যু

বগুড়ায় বিদ্যুৎস্পর্শে শাহিনুর ইসলাম নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার (২২ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে গাবতলী উপজেলার রামেশ্বরপুর ইউনিয়নের সাঘাটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শাহিনুর ইসলাম (৪৫) ওই গ্রামের মৃত তোফাজ্জল হোসেন তোজামের ছেলে। 

বগুড়া গাবতলী মডেল থানার এসআই আব্দুর রাজ্জাক বলেন, শাহিনুর ইসলাম নিজের বাড়ির পাশের একটি ডোবা থেকে সাবমার্সিবল পাম্পের মাধ্যমে পানি সেচ করে মাছ ধরছিলেন। কাজ শেষে বৈদ্যুতিক তার গোছানোর সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুতায়িত হয়ে পড়েন। এ সময় আশপাশের লোকজন বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করেন। তবে পথেই তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন