Logo
Logo
×

সারাদেশ

সমুদ্র সৈকতের বালিয়াড়ি যেন পুনরায় দখল না হয় : স্বরাষ্ট্রমন্ত্রী

Icon

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ: ২২ মার্চ ২০২৬, ০৬:৩৬ পিএম

সমুদ্র সৈকতের বালিয়াড়ি যেন পুনরায় দখল না হয় : স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজার সমুদ্র সৈকতের অবৈধ স্থাপনা উচ্ছেদকৃত স্থান পরিদর্শন করে কঠোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, সমুদ্র সৈকতের উচ্ছেদকৃত বালিয়াড়ি যাতে পুনরায় দখল না হয়, সে বিষয়ে টুরিস্ট পুলিশ ও জেলা প্রশাসনকে সতর্ক থাকতে হবে।

রোববার (২২ মার্চ) বিকেল সোয়া ৪টার দিকে সৈকতের সুগন্ধা পয়েন্টে যান এবং উচ্ছেদ পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণ করেন তিনি

সম্প্রতি কক্সবাজার সফরে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজার সৈকতের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদের কঠোর নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশনার ধারাবাহিকতায় জেলা প্রশাসনের অভিযানে দখলমুক্ত হওয়া সুগন্ধা ও কলাতলী পয়েন্ট আজ সরেজমিনে পরিদর্শন করেন মন্ত্রী।

পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সেখানে উপস্থিত জেলা প্রশাসকসহ প্রশাসনের স্থানীয় কর্মকর্তা ও ব্যবসায়িদের উদ্দেশ্যে কঠোর নির্দেশ দিয়ে বলেছেন, সমুদ্র সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় বালিয়াড়ির ওপর কোনো ধরনের স্থাপনা রাখা হবে না। সৈকতের বালিয়াড়িকে যে কোনো ধরনের স্থাপনামুক্ত রাখতে হবে।

মন্ত্রীর এ ঝটিকা পরিদর্শনের সময় উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পুনর্বাসনের দাবি জানালেও, সরকার সৈকতের মূল সৌন্দর্য বজায় রাখতে বালিয়াড়িকে স্থাপনামুক্ত রাখার সিদ্ধান্তে অটল রয়েছে বলে জানান মন্ত্রী।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন