Logo
Logo
×

সারাদেশ

টেকনাফে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

Icon

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ: ২২ মার্চ ২০২৬, ০৫:২৪ পিএম

টেকনাফে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

কক্সবাজারের টেকনাফে সড়ক দুর্ঘটনায় আনিসুর রহমান নামের মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।

রোববার (২২ মার্চ) বিকেলে শাহপরীরদ্বীপ-হারিয়াখালী সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আনিস (৩০) টেকনাফ সাবরাং ইউনিয়নের হারিয়াখালী বকসু মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী আবুল বশর জানান, লবণের পানির কারণে পিচ্ছিল সড়কে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পর্যটকবাহী জীপ গাড়ির সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মারা যান তিনি।

স্থানীয়রা জানান, শাহপরীরদ্বীপে মৌসুমে বেশি লবণ উৎপাদন হওয়ায় তা মূলত ট্রাকে সড়কপথে পরিবহন করা হয়। তবে নিয়ম না মেনে লবণবাহী ট্রাকে জিওটেক্স ব্যবহার না করায় পথে লবণের পানি ও কাঁচা মাটি পড়ে রাস্তায় পিচ্ছিল আস্তরণ তৈরি হচ্ছে। কুয়াশার সময় এটি আরও বিপজ্জনক হয়ে দুর্ঘটনা বাড়াচ্ছে, ঘটছে প্রাণহানি ও আহতের ঘটনা। নতুন সড়ক চালু হওয়ার পর যাতায়াত বাড়লেও এই সমস্যা এখন বড় ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে।

টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মোটরসাইকেলকে ধাক্কা দেওয়া গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন