Logo
Logo
×

সারাদেশ

কুমিল্লায় ট্রেন দুর্ঘটনার ৭ ঘণ্টা পর স্বাভাবিক রেল যোগাযোগ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ মার্চ ২০২৬, ১১:৪৮ এএম

কুমিল্লায় ট্রেন দুর্ঘটনার ৭ ঘণ্টা পর স্বাভাবিক রেল যোগাযোগ

ছবি : সংগৃহীত

কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার প্রায় সাড়ে সাত ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

রোববার (২২ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে ঘটনাস্থলে রিলিফ ট্রেন পৌঁছে দুর্ঘটনাকবলিত ঢাকা মেইল ট্রেন উদ্ধার করে এবং রেললাইনে আটকে থাকা বাসটি সরিয়ে নেয়। সকাল সাড়ে ১০টার পর থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে নিশ্চিত করেছেন রেলওয়ের চট্টগ্রাম বিভাগের ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান।

এর আগে শনিবার (২১ মার্চ) রাত ৩টার দিকে পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় ‘মামুন পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাসকে ধাক্কা দেয় চট্টগ্রাম থেকে ঢাকাগামী মেইল ট্রেন। সংঘর্ষের পর বাসটি প্রায় আধা কিলোমিটার দূর পর্যন্ত টেনে নিয়ে যায় ট্রেনটি।

দুর্ঘটনায় প্রথমে সাতজনের মরদেহ উদ্ধার করা হলেও পরে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১২ জনে। ঘটনার পরপরই চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে আখাউড়া থেকে রিলিফ ট্রেন এসে উদ্ধার কার্যক্রম শুরু করে। ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাব সদস্যরাও উদ্ধার অভিযানে অংশ নেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন