Logo
Logo
×

সারাদেশ

কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২, রেল যোগাযোগ বন্ধ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ মার্চ ২০২৬, ১১:৪০ এএম

কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২, রেল যোগাযোগ বন্ধ

ছবি : সংগৃহীত

কুমিল্লায় ভয়াবহ ট্রেন-বাস দুর্ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিন শিশু ও দুই নারী রয়েছেন। এ ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন, ফলে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন।

শনিবার (২১ মার্চ) রাত ৩টার দিকে সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার এলাকার লেভেলক্রসিংয়ে যাত্রীবাহী একটি বাস ট্রেনের সামনে উঠে গেলে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর রাজধানী ঢাকার সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ আপাতত বন্ধ রয়েছে। আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, হতাহতদের নাম-পরিচয় শনাক্তে কাজ চলছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন