Logo
Logo
×

সারাদেশ

মাছ ধরতে গিয়ে পুকুরে মিলল বস্তাবন্দি মরদেহ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৬, ০৯:৩৫ পিএম

মাছ ধরতে গিয়ে পুকুরে মিলল বস্তাবন্দি মরদেহ

কুষ্টিয়ার কুমারখালীতে পুকুর থেকে এক নবজাতকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে কুমারখালী থানা পুলিশ। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পান্টি ইউনিয়নের খাগড়বাড়িয়া গ্রামের আজিজুর রহমানের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

স্থানীয় সূত্রে জানা যায়, মাছ ধরতে গিয়ে স্থানীয় ছেলেরা পুকুরে একটি বস্তা পায়। তারা মনে করে এর ভেতরে হয়তো অনেক মাছ আছে। পরে তা ওপরে তুলে দেখা যায় একটি নবজাতক শিশুর মরদেহ। শিশুটির ওজন প্রায় দুই কেজি হলেও তার বাবা-মায়ের পরিচয় জানা যায়নি। এক নজর নবজাতকের মরদেহটি দেখতে ছুটে আসছেন এলাকাবাসী।

পান্টি ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ আলী বাদল জানান, সড়কের ধারেই আজিজুরের বড় পুকুর রয়েছে। সেখানে কয়েকজন ছেলে হাত দিয়ে মাছ ধরছিল। এ সময় এক ছেলের হাতে একটি ভারি বস্তা উঠে আসে। তখন তারা ভেবেছিল বস্তায় মাছ আছে। কিন্তু বস্তার মুখ খুলে দেখা যায় এক কন্যা নবজাতক শিশুর মরদেহ। এ খবর মুহূর্তেই এলাকায় ছড়িয়ে পড়লে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

তিনি আরও বলেন, কেউ হয়তো শিশুটিকে বস্তায় ভরে পুকুরে ফেলে গেছে। তবে নবজাতকের বাবা-মায়ের পরিচয় তার সম্বন্ধে কিছু জানা যায়নি। শিশুটির ওজন প্রায় দুই কেজি। 

কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন বলেন, স্থানীয়রা মাছ ধরতে গিয়ে পুকুর থেকে এক মেয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া ২৫০ শয্যার বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। তবে এখন পর্যন্ত পরিচয় জানা যায়নি শিশুটির।


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন