Logo
Logo
×

সারাদেশ

বগুড়ায় ১৬৬২ স্থানে ঈদের জামাত, কেন্দ্রীয় ঈদগাহে প্রধান জামাত সকাল ৮টায়

Icon

বগুড়া প্রতিবেদক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৬, ০৪:০৩ পিএম

বগুড়ায় ১৬৬২ স্থানে ঈদের জামাত, কেন্দ্রীয় ঈদগাহে প্রধান জামাত সকাল ৮টায়

ছবি : সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বগুড়া জেলায় এবার মোট ১ হাজার ৬৬২টি ঈদগাহ ময়দান ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

এর মধ্যে জেলার প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে শহরের সূত্রাপুরস্থ কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৮টায়। এতে ইমামতি করবেন বগুড়া কেন্দ্রীয় বড় জামে মসজিদের খতিব মাওলানা আসগার আলী। বিকল্প ইমাম হিসেবে উপস্থিত থাকবেন মুফতি মাওলানা আব্দুল কাদের। কেন্দ্রীয় ঈদগাহে নারীদের নামাজ আদায়ের জন্য বিশেষ ব্যবস্থাও রাখা হয়েছে।

এছাড়া শহরের বিভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। সকাল ৭টায় জামিল মাদরাসায়, সকাল সাড়ে ৭টায় সরকারি আজিজুল হক কলেজ (পুরাতন ভবন) ঈদগাহে জামাত অনুষ্ঠিত হবে।

সকাল পৌনে ৮টায় কাটনারপাড়া, মালগ্রাম-ছিলিমপুর, ফুলবাড়ি উত্তর ও মধ্যপাড়া গোরস্থান কেন্দ্রীয় ঈদগাহ এবং মালতিনগর কেন্দ্রীয় ঈদগাহে জামাত হবে।

সকাল সোয়া ৮টায় শ্যামবাড়িয়া কেন্দ্রীয় ঈদগাহ ও বৃন্দাবনপাড়া ঈদগাহে জামাত অনুষ্ঠিত হবে।

সকাল সাড়ে ৮টায় আলতাফুন্নেছা খেলার মাঠ, বাইতুস ছালাম জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ, করনেশন ইন্সটিটিউশন মাঠ এবং ইসলামপুর-হরিগাড়ি ঈদগাহে নামাজ আদায় করা হবে। একই সময়ে বগুড়া জেলা জমঈয়তে আহলে হাদীসের উদ্যোগে বগুড়া জিলা স্কুল মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে, যেখানে নারীদের অংশগ্রহণের সুযোগ থাকবে।

ঈদ উপলক্ষে জেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ। তিনি বলেন, ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপন নিশ্চিত করতে পুলিশ কাজ করছে। কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে একাধিক স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন