Logo
Logo
×

সারাদেশ

বগুড়া সদরসহ তিন থানায় নতুন ওসি পদায়ন

Icon

বগুড়া প্রতিবেদক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৬, ০২:০৭ পিএম

বগুড়া সদরসহ তিন থানায় নতুন ওসি পদায়ন

ছবি : সংগৃহীত

বগুড়ার তিনটি থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) পদায়ন করা হয়েছে। বুধবার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ স্বাক্ষরিত পৃথক দুটি অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশ অনুযায়ী, বগুড়া সদর থানার ওসি হিসেবে পদায়ন পেয়েছেন ইব্রাহীম আলী। এর আগে তিনি শেরপুর থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।অন্যদ, সদর থানার বর্তমান ওসি মুনিরুল ইসলামকে বগুড়া পুলিশ অফিসের ওআর হেডকোয়ার্টার্সে বদলি করা হয়েছে।

এ ছাড়া, আদমদীঘি থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব পেয়েছেন কামরুজ্জামান মিয়া। তিনি আগে বগুড়া পুলিশ অফিসে পুলিশ পরিদর্শক (ক্রাইম অ্যান্ড অপস) হিসেবে কর্মরত ছিলেন। একই সঙ্গে আদমদীঘি থানার ওসি আতাউর রহমানকে ওআর হেডকোয়ার্টার্সে বদলি করা হয়েছে।

এদিকে, বগুড়া পুলিশ অফিসের ওআর হেডকোয়ার্টার্সে কর্মরত পুলিশ পরিদর্শক এস এম মঈনুদ্দীনকে শেরপুর থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে। এর আগে,  এসএম মঈনুদ্দীন জুলাই আন্দোলনের পর বগুড়া সদর থানা এবং শেরপুর থানায় ওসি হিসেবে দায়িত্ব পালন করেন। মাঝখানে তিনি বদলি হয়ে রাজশাহী যান এবং আবার বগুড়ায় ফিরে আসেন। 

জেলা পুলিশ সূত্র জানিয়েছে, প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে এ পদায়ন ও বদলি করা হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন