Logo
Logo
×

সারাদেশ

বগুড়ায় ২১ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

Icon

বগুড়া প্রতিবেদক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৬, ১২:৩৮ পিএম

বগুড়ায় ২১ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

ছবি : সংগৃহীত

বগুড়ার সান্তাহার বাগবাড়ী এলাকায় চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ার ২১ ঘণ্টা পর উদ্ধার অভিযান শেষে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বেলা ১২টার দিকে চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী যাত্রীবাহী সীমান্ত এক্সপ্রেস ট্রেন চলাচল শুরুর মধ্য দিয়ে পরিস্থিতি স্বাভাবিক হয়। এর আগে লাইনচ্যুত বগিগুলো সরিয়ে নেওয়া হয়।

রেলওয়ে পশ্চিমাঞ্চলের প্রধান প্রকৌশলী আহমদ হোসেন মাসুম জানান, দুর্ঘটনার পরপরই রেলওয়ের কর্মকর্তাদের নির্দেশে উদ্ধার অভিযান শুরু করা হয়। সন্ধ্যায় ঈশ্বরদী ও পার্বতীপুর থেকে দুটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে এসে উদ্ধার কাজে যোগ দেয়।

তিনি বলেন, রাতভর অভিযান চালিয়ে লাইনচ্যুত বগিগুলো সরানো হয়েছে এবং রেললাইন মেরামতের কাজ এখনও চলমান রয়েছে। এ অবস্থায় ট্রেন চলাচল শুরু করা সম্ভব হয়েছে। তবে দুর্ঘটনাস্থলে ট্রেনগুলো ধীরগতিতে চলবে এবং মেরামতের কাজ চলতে থাকবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন