টেকনাফে অটোরিকশা ও বাস মুখোমুখি সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৪
কক্সবাজার প্রতিবেদক
প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ০৪:০২ পিএম
কক্সবাজারের টেকনাফে অটোরিকশা ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নাহিদ ইসলাম (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও ৪ জন।
বুধবার (১৮ মার্চ) বেলা ১২টার দিকে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের হোয়াইক্যাং ঝিমংখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন, হোয়াইক্যং হাইওয়ে থানার ওসি নুরুল আবছার।
নিহত নাহিদ ইসলাম টেকনাফের হ্নীলা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের আলীআকবর পাড়া এলাকার মোহাম্মদ নুরের ছেলে।
হোয়াইক্যং হাইওয়ে থানার ওসি নুরুল আবছার জানান, ঘটনাস্থলে সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং এতে শিশুসহ কয়েকজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত হ্নীলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাহিদ ইসলামকে মৃত ঘোষণা করেন। আহত চারজনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে অটোরিকশা চালকের অবস্থা গুরুতর।
ওসি নুরুল আবছার জানান, বাসটি জব্দ করার হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।



