Logo
Logo
×

সারাদেশ

টেকনাফে বিদেশী পিস্তল-গুলি-আইসসহ আটক ১

Icon

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ০৩:৩৯ পিএম

টেকনাফে বিদেশী পিস্তল-গুলি-আইসসহ আটক ১

কক্সবাজারের টেকনাফে ২ টি বিদেশী পিস্তল, ২ টি ম্যাগাজিন, ৯ রাউন্ড পিস্তলের গুলি এবং ৪০০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) সহ একজনকে আটক করেছে বিজিবি।

বুধবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির টেকনাফস্থ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. হানিফুর রহমান।

আটক আব্দুল আলীম তাহের (২৮), টেকনাফের হ্নীলা ইউনিয়নের ওয়াববারাং এলাকার আবু তাহেরের ছেলে।

লে. কর্নেল মো. হানিফুর রহমান জানিয়েছেন, মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের মুছনী বাজার এলাকায় একটি অটোরিকশায় এই অভিযান চালানো হয়। অভিযানে অটোরিকশা ও চালকের দেহ তল্লাশি কালে অটোরিকশায় থাকা একটি ব্যাগ উদ্ধার করে। উক্ত ব্যাগ তল্লাশি করে ২ টি ছোট প্যাকেট পাওয়া যায়। যার মধ্যে একটি প্যাকেটে ২ টি বিদেশী পিস্তল, ২ টি ম্যাগাজিন এবং ৯ রাউন্ড পিস্তলের গুলি এবং অপর প্যাকেটে ৪০০ গ্রাম (পলিথিনের প্যাকেটসহ) ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়।

এব্যাপারে মামলা করে আটক ব্যক্তিকে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন