Logo
Logo
×

সারাদেশ

বগুড়ায় ট্রেনের ৯ বগি লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ০৩:২৬ পিএম

বগুড়ায় ট্রেনের ৯ বগি লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ

ছবি : সংগৃহীত

ঢাকা থেকে নীলফামারী যাওয়ার পথে বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। বুধবার (১৮ মার্চ) দুপুর আড়াইটার দিকে সান্তাহারের তিলকপুর এলাকায় ট্রেনটির ৯টি বগি লাইনচ্যুত হয়। এতে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

সান্তাহার রেলওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান জানান, ট্রেনটি দুপুর ২টার দিকে সান্তাহার স্টেশনে বিরতি দেয়। স্টেশন ছাড়ার কিছু সময় পরেই ট্রেনটি লাইনচ্যুত হয়। তিনি বলেন, এখন পর্যন্ত মৃত্যুর কোনো খবর পাওয়া যায়নি। তবে ট্রেনের ছাদে অনেক যাত্রী থাকায় ছাদ থেকে পড়ে কয়েকজন হতাহত হয়েছেন।

লাইনচ্যুত বগিগুলো উদ্ধারের কাজ চলছে বলে জানিয়েছেন রেলওয়ে কর্তৃপক্ষ।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন