Logo
Logo
×

সারাদেশ

চট্টগ্রাম সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের সুবিধাবঞ্চিত শিশুর মাঝে ঈদ উপহার বিতরণ

Icon

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ১১:৪৮ এএম

চট্টগ্রাম সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের সুবিধাবঞ্চিত শিশুর মাঝে ঈদ উপহার বিতরণ

‘শিশু আর থাকবে নাকো সহিংসতার ঝুঁকিতে, সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র আছে তাদের সাথে’ এই স্লোগানকে সামনে রেখেই চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নে অবস্থিত সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে আশ্রয় পাওয়া শিশুদের ঈদুল ফিতর উৎসবের পোশাক ও প্রসাধনী সামগ্রী বিতরণ বিতরণ করা হয়েছে।

গত মঙ্গলবার (১৭ মার্চ) বাদ আসর কেন্দ্র মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে সমাজের একেবারেই পিছিয়ে পড়া জনগোষ্ঠীর একটি অংশ হিসেবে কেন্দ্রে আশ্রয় পাওয়া সুবিধাবঞ্চিত দুই শতাধিক শিশুর জন্য আসন্ন পবিত্র ঈদুল ফিতর উৎসবের আনন্দকে মহিমান্বিত করতে এই উদ্যোগ গ্রহণ করে চট্টগ্রাম সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র।

চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুকের সভাপতিত্বে এবং কেন্দ্রের উপপ্রকল্প পরিচালক জেসমিন আকতার এর সার্বিক তত্ত্বাবধানে ও ফিজিক্যাল ইন্সট্রাক্টর গমন কান্তি দের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের কেন্দ্র ব্যবস্থাপনা কমিটির সভাপতি এবং হাটহাজারী উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. জসীম উদ্দিন, সহকারী পরিচালক (কার্যক্রম) উর্বশী দেওয়ান, প্রবেশন অফিসার পারুমা বেগম, হাটহাজারী উপজেলা সমাজসেবা অফিসার মুজাহিদুল ইসলাম, প্রশাসনিক যুক্ত জুনিয়র হিসাব রক্ষণ কর্মকর্তা মো. ছানাউল্লাহ, ১নং ফরহাদাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মো. শফিউল আজম। 

ইউপি সদস্য নিজাম মোর্শেদ চৌধুরী, ফরহাদাবাদ কেন্দ্রীয় জামে মসজিদ এর পেশ ইমাম হাফেজ মোহাম্মদ সরোয়ার উদ্দীন, নাজিরহাট জামিয়া মিল্লিয়া আহমদিয়া কামিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা মুহাম্মদ আজিজুল হাকিম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. আলমগীর, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. আইয়ুব।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন