Logo
Logo
×

সারাদেশ

সোনারগাঁয়ে দুই হাজার পরিবারকে ঈদ উপহার দিলেন আশরাফ উদ্দিন

Icon

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ০৮:৩০ পিএম

সোনারগাঁয়ে দুই হাজার পরিবারকে ঈদ উপহার দিলেন আশরাফ উদ্দিন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নে প্রায় ২ হাজার অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও আনিরা মোবাইল ফ্যাক্টরির স্বত্বাধিকারী আশরাফ উদ্দিন।

বুধবার (১৭ মার্চ) সকাল ১১টা থেকে দুপুর পর্যন্ত মোগরাপাড়া ইউনিয়নের ভিন্নিপাড়া এলাকায় এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। উপহার সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, সেমাই, চিনি, আলু, পিয়াজ, তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী।

এ সময় উপস্থিত অসহায় পরিবারগুলোর সদস্যরা এমন সহায়তা পেয়ে আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ বিষয়ে আশরাফ উদ্দিন বলেন,ঈদ মানে আনন্দ, আর সেই আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেওয়ার মধ্যেই প্রকৃত সুখ। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমি সবসময় চেষ্টা করি আমার সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে থাকতে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন,আমি কোনো ব্যক্তিগত স্বার্থে নয়, মানুষের সেবা করার মানসিকতা নিয়েই কাজ করে যাচ্ছি। মোগরাপাড়া ইউনিয়নের প্রতিটি মানুষের মুখে হাসি ফোটানোই আমার মূল লক্ষ্য।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে আশরাফ উদ্দিন বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন, যা এলাকায় ইতিবাচক প্রভাব ফেলছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন