Logo
Logo
×

সারাদেশ

চট্টগ্রামের হালদায় ৯ হাজার মিটার অবৈধ জাল জব্দ

Icon

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিবেদক

প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ০৫:৪৫ পিএম

চট্টগ্রামের হালদায় ৯ হাজার মিটার অবৈধ জাল জব্দ

চট্টগ্রামের হাটহাজারীর হালদা নদীতে অভিযান চালিয়ে ৯ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে। সোমবার ভোর রাত থেকে বেলা ১১ পর্যন্ত নদীর বিভিন্ন স্হানে এ অভিযান পরিচালনা করা হয়।

হাটহাজারী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ শওকত আলী জানান, হালদা নদীর মাছুয়াঘেনা থেকে ছিপাতলী পর্যন্ত অভিযান চালিয়ে নদীর পোড়াকপলী স্লুইচগেট সংলগ্ন স্হান হতে ২টি, আইডিএফ হ্যাচারি র পাশে ১টি,চেং্খালি স্লুইচগেট সংলগ্ন স্হান হতে ১টি,মেখল এর মোজাফফরপুর হতে ১টি,ছিপাতলি হতে ৩টি চরঘেরা জাল জব্দ করা হয়েছে। এই অভিযানে মোট ১১ টি চরঘেরা জাল জব্দ করা হয়। অবৈধ জালগুলোর আনুমানিক দৈর্ঘ্য ৯ হাজার মিটার এবং আনুমানিক বাজার মূল্য ৫-৬লক্ষ টাকা হবে বলে তিনি উল্লেখ করেন।

তাছাড়া সরকার ঘোষিত মৎস্য হেরিটেজ ও কার্প জাতীয় মাছের প্রজনন ক্ষেত্র,মা মাছের প্রজনন পরিবেশ সুরক্ষায় ও হালদা নদীর অন্যান্য মাছ রক্ষায় নিষিদ্ধ জালের বিরুদ্ধে মৎস্য অধিদপ্তর অভিযান পরিচালনা করেন। হালদা নদীর মৎস্য সম্পদ ও বায়োডাইভারসিটি রক্ষায় এবং অবৈধ মা মাছ শিকার ও ধংসাত্বক জাল থেকে রক্ষায় মৎস্য অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে সহযোগিতা করেন হালদা প্রকল্পের পাহারাদার শহীদুল্লাহ, হোসাইন, সেকান্দার,তানভীর ,ও আলাউদ্দিন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন