Logo
Logo
×

সারাদেশ

গর্তের পানিতে ডুবে প্রাণ গেল ভাইবোনের

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ০৪:৫৪ পিএম

গর্তের পানিতে ডুবে প্রাণ গেল ভাইবোনের

ময়মনসিংহের তারাকান্দায় পানিতে ডুবে অলিউল্লাহ ও রুবি আক্তার নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ মার্চ) বেলা ১১টার দিকে দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

দুই শিশু হলো- উপজেলার কামারগাঁও ইউনিয়নের গোপালদারিকেল গ্রামের বাবুল মিয়ার ছেলে অলিউল্লাহ (২) ও বাবুল মিয়ার ভাই রাসেল মিয়ার মেয়ে রুবি আক্তার (২)। তারা সম্পর্কে চাচাতো ভাইবোন।

এলাকাবাসী জানায়, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির পাশে খেলছিল অলিউল্লাহ ও রুবি আক্তার। একপর্যায়ে বাড়ির পাশে ঘর নির্মাণের জন্য মাটি কাটার ফলে সৃষ্টি হওয়া একটি গর্তে বৃষ্টির জমে থাকা পানিতে পড়ে তারা ডুবে যায়।

শিশু দুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের ওই গর্তে জমে থাকা পানিতে তাদের ভেসে থাকতে দেখে পরিবারের সদস্যরা উদ্ধার করে। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

তারাকান্দা থানার ওসি তানভীর আহম্মেদ বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন