শেরপুরে নতুন ইউএনও হিসেবে যোগ দিচ্ছেন মো. সাইদুজ্জামান হিমু
শেরপুর (বগুড়া) প্রতিবেদক
প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ০২:০৮ পিএম
ছবি : সংগৃহীত
বগুড়ার শেরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগ দিতে যাচ্ছেন প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মো. সাইদুজ্জামান হিমু। তিনি সোমবার (১৬ মার্চ) শেরপুর উপজেলায় আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করতে পারেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
মো. সাইদুজ্জামান হিমু ৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা। প্রশাসনে যোগদানের পর তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
এছাড়াও তিনি নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় এবং মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। মাঠ প্রশাসনে দায়িত্ব পালনের অভিজ্ঞতা ও প্রশাসনিক দক্ষতার কারণে তাকে শেরপুর উপজেলার নতুন ইউএনও হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় প্রশাসন ও বিভিন্ন মহলের প্রত্যাশা, নতুন ইউএনও মো. সাইদুজ্জামান হিমুর নেতৃত্বে শেরপুর উপজেলার প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে।



