কুড়িগ্রাম জেলা পরিষদ প্রশাসক হলেন সোহেল হোসনাইন কায়কোবাদ
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ০৯:১৭ পিএম
কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ সোহেল হোসনাইন কায়কোবাদ।
তিনি প্রশাসক হিসেবে নিয়োগপ্রাপ্ত হওয়ায় নেতা-কর্মীদের মধ্যে বাঁধভাঙা উচ্ছ্বাস দেখা গেছে। ইউনাইটেড প্রেসক্লাব, কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়ন ও সাংবাদিক সংসদসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠন নতুন জেলা পরিষদ প্রশাসককে অভিনন্দন জানিয়েছেন।
দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রোববার (১৫ মার্চ) তাদের নিয়োগ দেওয়া হয়।
জেলা পরিষদগুলোর প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে। স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা এবং উন্নয়ন কর্মকাণ্ডকে ত্বরান্বিত করার লক্ষ্যে এই নিয়োগ দেওয়া হয়েছে।
কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হাসান জোবায়ের হিমেল বলেন, ৩০ বছর আন্দোলন-সংগ্রামের প্রতিদান হিসেবে দলের চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে জেলা পরিষদ প্রশাসক নিয়োগ দিয়েছেন। কুড়িগ্রামের মানুষ অনেকদিন পর একজন অভিভাবক পেল। আমরা আশা করি সোহেল ভাই কুড়িগ্রামের মানুষের সেবা করার সুযোগ পেলেন। আমরা এজন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ অগণিত জানাই।
কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব মো. মোস্তাফিজুর রহমান বলেন, বিএনপির চেয়ারপার্সন প্রধানমন্ত্রী তারেক রহমান ভালোবেসে জেলার উন্নয়ন ত্বরান্বিত করতে সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদকে জেলা পরিষদ প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছেন। আমরা এজন্য জেলা বিএনপির পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে বিশেষভাবে ধন্যবাদসহ কৃতজ্ঞতা জানাই।"
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-২ বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী হয়ে নির্বাচন অংশগ্রহণ করেন সোহেল হোসনাইন কায়কোবাদ। ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে তাঁকে পরাজিত করার অভিযোগ রয়েছে। নাটকীয় পরাজয়ের ঘটনায় নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভ এবং হতাশা ছড়িয়ে পড়ে। এমতাবস্থায় জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ সোহেল হোসনাইন কায়কোবাদকে জেলা পরিষদ প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ায় আনন্দ-উচ্ছ্বাস দেখা গেছে। অনেকে এটিকে তাঁর ত্যাগের উপযুক্ত প্রাপ্তি হিসেবে উল্লেখ করেছেন।



