Logo
Logo
×

সারাদেশ

রূপগঞ্জে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ১ জনের, দগ্ধ ২

Icon

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ০৮:৪০ পিএম

রূপগঞ্জে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ১ জনের, দগ্ধ ২

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিদ্যুৎস্পর্শে আরফান মোল্লা নামের একজন মারা গেছেন। এ সময় দগ্ধ হয়েছেন আরও দুজন।

শনিবার (১৪ মার্চ) বিকেলে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নতুন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরফান মোল্লা (৫৫) নতুন বাজার এলাকার মৃত আফতাব মোল্লার ছেলে। আহতরা হলেন- নিহতের ছেলে লিয়ন মোল্লা (৩৫) এবং মিস্ত্রি সাদিকুর রহমান (৩২)।

পুলিশ জানায়, স্টেইনলেস স্টিল (এসএস) পাইপ বসানোর কাজ করছিলেন তারা। এ সময় পাইপটি পাশ দিয়ে যাওয়া উচ্চ ভোল্টেজের বিদ্যুতের তারের সঙ্গে স্পর্শ করলে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই আরফান মোল্লার মৃত্যু হয়। এ সময় পাশে থাকা তার ছেলে লিয়ন মোল্লা ও  মিস্ত্রি সাদিকুর রহমান বিদ্যুৎস্পর্শে দগ্ধ হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠায়।

রূপগঞ্জ থানার ওসি সবজেল হোসেন বলেন, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। আহতদের অবস্থা আশঙ্কাজনক।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন