Logo
Logo
×

সারাদেশ

এতিম শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করল ‘আমরা ক’ জন শিল্পী গোষ্ঠী

Icon

বগুড়া অফিস

প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ০৪:০৯ পিএম

এতিম শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করল ‘আমরা ক’ জন শিল্পী গোষ্ঠী

বগুড়ায় ইয়াতিম শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন ‘আমরা ক’ জন শিল্পী গোষ্ঠী’। শনিবার (১৪ মার্চ) সকালে শহরের ইবাতোদিয়া আরাবিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানায় এ উপলক্ষে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি লায়ন আব্দুল মোবিন জিন্নাহ। ঈদ সামগ্রী বিতরণের আগে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়। একই সঙ্গে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও নৃত্যগুরু মরহুম আব্দুস সামাদ পলাশের রুহের মাগফেরাত কামনা করা হয়। দোয়া পরিচালনা করেন মুফতি মাওলানা মো. আব্দুল কাদের।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য বখতিয়ার শামীম, মো. সোহেল, ইমরান হোসেন, সাদাফ, অংশ ও সোহার্দ্যসহ অন্যরা।

অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. মাহাবুব হাসান সোহাগ।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন