Logo
Logo
×

সারাদেশ

ঈদের পর দেশে ফেরার কথা ছিল মালদ্বীপে বিস্ফোরণে নিহত নূরনবীর

Icon

বগুড়া প্রতিবেদক

প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ০৩:২২ পিএম

ঈদের পর দেশে ফেরার কথা ছিল মালদ্বীপে বিস্ফোরণে নিহত নূরনবীর

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচ প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বগুড়ার শিবগঞ্জ উপজেলার বাসিন্দা নূরনবী সরকার (২৮) রয়েছেন। দীর্ঘ ১০ বছরের প্রবাস জীবনে একবারও দেশে ফেরা হয়নি তার। পরিবারের সঙ্গে ঈদুল ফিতরের পর দেশে ফেরার পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত তাকে ফিরতে হচ্ছে কফিনবন্দি হয়ে।

শুক্রবার (১৩ মার্চ) ভোরে মালদ্বীপের দ্বিগুরা শহরের একটি নির্মাণাধীন ভবনের শ্রমিক কোয়ার্টারে এই মর্মান্তিক বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নূরনবী সরকারসহ পাঁচ বাংলাদেশি প্রবাসী নিহত হন এবং আরও দুজন আহত হন।

শুক্রবার তার মৃত্যুর খবর গ্রামের বাড়িতে পৌঁছালে শোকের ছায়া নেমে আসে পুরো এলাকায়।

নিহত নূরনবী সরকার বগুড়ার শিবগঞ্জ উপজেলার জামালপুর গ্রামের কৃষক আব্দুস সামাদের ছেলে। তিন বোনের পর পরিবারের সবার ছোট ছিলেন তিনি। পরিবারের সচ্ছলতা ফেরাতে মাত্র ১৮ বছর বয়সে ২০১৬ সালে মালদ্বীপে পাড়ি জমান নূরনবী। সেখানে একটি প্রতিষ্ঠানে নির্মাণশ্রমিক হিসেবে কাজ করতেন তিনি।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, নূরনবীর মরদেহ দেশে আনার বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রক্রিয়া শুরু হয়নি।

এ বিষয়ে প্রবাসী কল্যাণ সেন্টার বগুড়ার সহকারী পরিচালক আনিসুর রহমান বলেন, নিহতের পরিবারের সঙ্গে দেখা করতে আমরা যাচ্ছি। মরদেহ দ্রুত দেশে আনার জন্য সব ধরনের সহযোগিতা করা হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন