বগুড়া জেলা টাইলস ব্যবসায়ী মালিক সমিতির দোয়া ও ইফতার মাহফিল
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ০১:১৭ এএম
বগুড়া জেলা টাইলস ব্যবসায়ী মালিক সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মার্চ) বুধবার বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠ সংলগ্ন ওহ সো আম হোটেলে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
সমিতির সভাপতি আ ন ম রুহুল আমিন (তুহিন) এর সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও জাতীয় সংসদের বগুড়া-৬ (সদর) শূন্য আসনের উপ-নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মো. রেজাউল করিম বাদশা।
সমিতির সাধারণ সম্পাদক মো. রুবেল শেখ এর সঞ্চালনায় দোয়া ও ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও শহর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু, সমিতির প্রধান উপদেষ্টা নূর-এ-আলম সিদ্দিকী পল্লব, উপদেষ্টা সেলিম তালুকদার ও আজাদুর রহমান আজাদ, বগুড়া বিআরটিসি শপিং কমপ্লেক্স ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি আসাদুল হক কাজল, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন আকরাম, বগুড়া সেনেটারী ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি শহিদুল ইসলাম সজিব, সাধারণ সম্পাদক ফরিদুল হাসান সানু প্রমুখ।
দোয়া ও ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা টাইলস ব্যবসায়ী মালিক সমিতির সহ-সভাপতি মিনহাজুল ইসলাম, মো. মিঠু ও মোঃ সাব্বির, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম ডাবলু, সহ-সাংগঠনিক সম্পাদক মাসুকুর রহমান সুরুজসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ। ইফতার পূর্ব আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়।



