Logo
Logo
×

সারাদেশ

হাটহাজারীতে দেশীয় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, আটক ১

Icon

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ০৫:৫২ পিএম

হাটহাজারীতে দেশীয় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, আটক ১

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে থানা পুলিশ। এ সময় এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ মার্চ মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে হাটহাজারী মডেল থানা পুলিশের একটি দল। অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল)-এর নেতৃত্বে থানা পুলিশের একটি অভিযানিক দল উপজেলার ১নং ফরহাদাবাদ ইউনিয়ন এর দক্ষিণ উদালিয়া এলাকার ঢালার মুখ নামক স্থানে অভিযান চালায়। 

অভিযানে মো. এরশাদ (২৯) নামে এক ব্যক্তিকে একটি টিনশেড ভাড়া ঘর থেকে আটক করা হয়।পরে তার স্বীকারোক্তি ও দেখানো মতে তল্লাশি চালিয়ে ৪টি দেশীয় তৈরি একনলা বন্দুক, ১০ রাউন্ড বন্দুকের কার্তুজ, ৪টি কুড়াল ও ২টি দা উদ্ধার করা হয়।

এদিকে অভিযানের সময় আটক ব্যক্তির অন্য সহযোগীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় হাটহাজারী মডেল থানা-এ আর্মস অ্যাক্ট ১৮৭৮ এর ১৯এ/১৯(এফ) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে বলে সাংবাদিকদের জানান হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ জাহিদুর রহমান।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন