Logo
Logo
×

সারাদেশ

কৃষকের ছাগল খেল অজগর

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ০৭:১২ পিএম

কৃষকের ছাগল খেল অজগর

সুন্দরবন থেকে লোকালয়ে এসে এক কৃষকের ছাগল গিলে ফেলেছে অজগর সাপ। মঙ্গলবার (১০ মার্চ) সকালে বাগেরহাটের শরণখোলা উপজেলার রসুলপুর গ্রামের বনসংলগ্ন ভোলা নদীর চরে এ ঘটনা ঘটে।

পরে স্থানীয়দের সহায়তায় কমিউনিটি পেট্রোলিং গ্রুপ (সিপিজি) সদস্যরা সাপটি উদ্ধার করে পুনরায় সুন্দরবনে অবমুক্ত করেন। পূর্ব সুন্দরবনের সহকারী বন সংরক্ষক (এসসিএফ) মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শী যুবক ফোরকান হাওলাদার বলেন, একই গ্রামের কৃষক সোহরাব ফরাজীর একটি ছাগল ভোলা নদীর চরে ঘাস খেতে যায়। দীর্ঘ সময়েও ছাগলটি বাড়িতে ফিরে না আসায় তিনি খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পাশের একটি ঝোঁপের মধ্যে বিশাল আকৃতির একটি অজগর সাপ দেখতে পান।

পরে তিনি বিষয়টি সিপিজি সদস্যদের জানালে তারা ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করেন। এ সময় অজগর সাপটির পেট ফুলে থাকতে দেখা গেছে। যা দেখে ধারণা করা হয় সাপটি ছাগলটি গিলে ফেলেছে। খবর ছড়িয়ে পড়লে অজগর সাপটি দেখতে আশপাশের এলাকা থেকে শত শত মানুষ সেখানে ভিড় জমায়।

কৃষক সোহরাব ফরাজী বলেন, সুন্দরবন থেকে লোকালয়ে এসে অজগর সাপটি তার সখের ছাগলটি আস্ত গিলে খেয়েছে। এতে তিনি আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছেন।

সিপিজি সদস্য সগির সওদাগর বলেন, ছাগল গিলে খাওয়ার পর সাপটি কিছুটা অসুস্থ হয়ে পড়েছিল। পরে বনবিভাগের সহায়তায় অজগরটিকে উদ্ধার করে সুন্দরবনের ভেতরে অবমুক্ত করা হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন