Logo
Logo
×

সারাদেশ

বাঞ্ছারামপুরে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী

Icon

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ০১:৫৩ পিএম

বাঞ্ছারামপুরে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী

ছবি : বাঞ্ছারামপুরে ‘ফ্যামিলি কার্ড’ উদ্বোধন করলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে প্রান্তিক ও দুস্থ পরিবারের জন্য সরকারের বিশেষ সহায়তা কার্যক্রম ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। আজ মঙ্গলবার (১০ মার্চ) উপজেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এ সেবামূলক কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন মাননীয় প্রতিমন্ত্রী, পরিকল্পনা মন্ত্রণালয় ও সংসদ সদস্য (ব্রাহ্মণবাড়িয়া-৬) সাকি মো. জোনায়েদ আব্দুর রহিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় সংসদ সদস্য (ব্রাহ্মণবাড়িয়া-৩) মাহবুব মো. খালেদ হোসেন এবং মাননীয় সংসদ সদস্য (ব্রাহ্মণবাড়িয়া-৫) মান্নান মো. আবদুল। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক, ব্রাহ্মণবাড়িয়া জাহান শারমিন আক্তার এবং পুলিশ সুপার, ব্রাহ্মণবাড়িয়া রউফ শাহ্ মো.আব্দুর।এ অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। তাদের মধ্যে রয়েছেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য খালেক এম এ (পিএসসি), অ্যাডভোকেট শিকদার রফিক, এবং অ্যাডভোকেট জিয়া উদ্দিন।

এছাড়া উপস্থিত থাকবেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ এবং সাধারণ সম্পাদক এ কে এম মুসা (ভিপি)।সরকারের এই পাইলট প্রকল্পের আওতায় নির্বাচিত প্রতিটি পরিবারকে একটি করে ‘ফ্যামিলি কার্ড’ প্রদান করা হয়। এই কার্ডের মাধ্যমে কার্ডধারী মা বা পরিবারের নারী প্রধানরা সরাসরি ডিজিটাল পদ্ধতিতে (G2P) মাসিক নির্দিষ্ট হারে আর্থিক সহায়তা পাবেন।

স্বচ্ছতা নিশ্চিত করতে কিউআর কোড সম্বলিত আধুনিক প্রযুক্তির এই কার্ড ভবিষ্যতে ‘সর্বজনীন সোশ্যাল আইডি কার্ড’ হিসেবে ব্যবহারের পরিকল্পনাও রয়েছে সরকারের। উপজেলা প্রশাসন জানিয়েছে, এই কার্ড বিতরণের মাধ্যমে উপজেলার কয়েক হাজার নারী-প্রধান পরিবার সরাসরি উপকৃত হবেন এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য ছাড়াই সরকারি সহায়তা সরাসরি উপকারভোগীদের হাতে পৌঁছে যাবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন