যমুনা সেতুতে গাড়ির চাপ, একদিনে টোল আদায় আড়াই কোটি টাকা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ১২:১৮ পিএম
ছবি : সংগৃহীত
আসন্ন ঈদকে সামনে রেখে যমুনা সেতুতে গাড়ি পারাপারের চাপ বেড়েছে। সোমবার (৯ মার্চ) যমুনা সেতুতে টোল আদায় হয়েছে প্রায় আড়াই কোটি টাকা।
প্রতি ঈদেই যমুনা সেতুতে গাড়ি পারাপারের সংখ্যা বাড়ে এবং টোল আদায় দ্বিগুণ বা তারও বেশি হয়। এবারও সেই প্রবণতা দেখা যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় টোল আদায় হয়েছে ২ কোটি ৩৭ লাখ ৩৬ হাজার টাকা। এর মধ্যে পূর্ব পাড় থেকে আদায় হয়েছে ১ কোটি ১৮ লাখ এবং পশ্চিম পাড় থেকে ১ কোটি ১৯ লাখ টাকা। মোট গাড়ি পারাপার হয়েছে ২৩ হাজার ২০৬টি।
যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানিয়েছেন, ঈদ উপলক্ষে গাড়ি পারাপারের সংখ্যা আরও বাড়বে। ফলে টোল আদায় দ্বিগুণ হওয়ার সম্ভাবনা রয়েছে।
সেতুতে বাড়তি চাপের কারণে যাত্রীদের ভোগান্তি বাড়লেও টোল আদায়ে নতুন রেকর্ড গড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।



