Logo
Logo
×

সারাদেশ

সোনারগাঁয়ে দূর্বৃত্তদের আগুনে একটি মুদিদোকান পুড়ে ছাই

Icon

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ০১:১১ পিএম

সোনারগাঁয়ে দূর্বৃত্তদের আগুনে একটি মুদিদোকান পুড়ে ছাই

ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার চাঁন্দেরচক এলাকায় দূর্বৃত্তদের দেওয়া আগুনে একটি মুদিদোকান পুড়ে ছাই হয়ে গেছে। 

শনিবার দিবাগত রাত ৩টা সময় অগ্নিকান্ডের এঘটনা ঘটে। অগ্নিকান্ডের ঘটনায় দোকান মালিক আয়নাল হক বাদী হয়ে অজ্ঞাত দূর্বৃত্তদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

দায়েরকৃত অভিযোগে দোকান মালিক উল্লেখ করেন, প্রতিদিনের ন্যায় রাত ১১টা পর্যন্ত বেচাবিক্রি শেষে দোকান বন্ধ করে বাড়ী চলে যায়। পরে রমজান মাস উপলক্ষে শনিবার দিবাগত রাত ৩টা সময় সেহারি খাওয়ার জন্য ঘুম থেকে জেগে তার দোকানে আগুন দেখতে পায়। এসময় তার আত্নচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসার আগেই তৎক্ষনাক দোকানটি পুড়ে ছাই হয়ে যায়। 

দোকান মালিক আয়নাল হক জানান, সামনে আসন্ন ঈদ উপলক্ষে বেচাবিক্রির জন্য নিজের নগদ ক্যাশ ও কিস্তির টাকার মাধ্যমে দোকানে ৩ লাখ টাকার নতুন মালামাল তুলেছি। এছাড়া দোকানের ক্যাশে থাকা নগদ ১ লাখ টাকা, দুটি বড় ফ্রিজ ও বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকান্ডে তার প্রায় ৭ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে। তিনি আরো বলেন, একটি মুদিদোকানের আয় রোজগার দিয়ে আমার মা,বাবা, ছেলে, মেয়ের লেখাপড়াসহ ৭ সদস্যের একটি পরিবার চলত। এখন আমার একমাত্র আয় রোজগারের মুদিদোকানটি পুড়ে যাওয়ায় আমি পুরোপুরি নিঃস্ব হয়ে গেলাম।  

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খান, মুদি দোকানে অগ্নিকান্ডের ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত পূর্বক আইনি ব্যবস্থা গ্রহনের পাশাপাশি উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট বিষয়টি অবগত করা হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন