সাংবাদিকদের সম্মানে নারায়ণগঞ্জ জেলা ছাত্রশিবিরের ইফতার মাহফিল
রূপগঞ্জ ( নারায়ণগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ১০:৪৬ পিএম
নারায়ণগঞ্জের রূপগঞ্জে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল ও মতবিনিময় সভার আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নারায়ণগঞ্জ জেলা শাখা। রোববার ( ৮ মার্চ) সন্ধ্যায় ভুলতা গাউছিয়া এলাকায় রয়েল মুন রুফটপ রেস্টুরেন্টের মিলনায়তনে এ আয়োজন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি আকরাম হোসেনের সভাপতিত্বে ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি হাসিবুল ইসলাম সিফাতে সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
নারায়ণগঞ্জ জেলার ছাত্রশিবিরের সভাপতি আকরাম হোসেন বলেন,জুলাই-আগস্টের আন্দোলনে সারাদেশের মতো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকরাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। নানা প্রতিকূলতা সত্ত্বেও তারা সত্য তুলে ধরতে কাজ করেছেন। গণমাধ্যম জাতির দর্পণ এবং সাংবাদিকরা জাতির বিবেক। দেশের বিভিন্ন সংকটময় সময়ে সাংবাদিকরা দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন। তাঁদের সম্মান জানাতেই আজকের এ আয়োজন।
এসময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক সাত্তার আলী সোহেল,সাপ্তাহিক আমাদের রূপগঞ্জ পত্রিকার প্রকাশক ও সম্পাদক হানিফ মোল্লা,রূপগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি ও জাগো নিউজের সাংবাদিক নাজমুল হুদা,মাই টিভির রূপগঞ্জ প্রতিনিধি মকবুল হোসেন,জিটিভির জেলা প্রতিনিধি আশিকুর রহমান হান্নান,রূপগঞ্জ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও দৈনিক জনকণ্ঠের নিজস্ব সংবাদদাতা মোঃ নুর আলম, নিউজ 24 প্রতিনিধি আলম হোসেন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক ইমরান হোসেন তুহিন সহ অনন্য নেতৃত্ববৃন্দ।
ইফতার শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় অনুষ্ঠিত হয়।



