Logo
Logo
×

সারাদেশ

সোনারগাঁয়ে চার ব্যবসায়ীকে জরিমানা

Icon

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ১০:৪৩ পিএম

সোনারগাঁয়ে চার ব্যবসায়ীকে জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চার ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আজ রবিবার বিকেলে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ তৌফিকুর রহমান ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

এসময় মো. মুছা হোসেন নামের এক তরমুজ ব্যবসায়ীকে ১০ হাজার, বৈশাখী রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশের খাবার তৈরির দায়ে ৫ হাজার টাকা ও দুটি মুদি দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে দুই হাজার টাকা জরিমানা করে।

সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ তৌফিকুর রহমান বলেন, রমজানে প্রতিদিন বাজার মনিটরিং কার্যক্রম জোরদার করা হয়েছে। প্রতিদিন ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করা হচ্ছে। কেউ কৃত্রিম সংকট, মূল্য বৃদ্ধি ও অবৈধ মজুদ প্রতিরোধে এ অভিযান অব্যাহত থাকবে। 

ছবির ক্যাপশন: সোনারগাঁয়ে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় সহকারী কমিশনার (ভূমি) মো. তৌফিকুর রহমান ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন