Logo
Logo
×

সারাদেশ

কক্সবাজারে স্বাস্থ্য পর্যটন শিল্প বিকাশে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Icon

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ১০:৪০ পিএম

কক্সবাজারে স্বাস্থ্য পর্যটন শিল্প বিকাশে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজারে স্বাস্থ্য পর্যটন বা হেলথ ট্যুরিজম উন্নয়নকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুরে কক্সবাজারের জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. আ. মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও এশিয়ান উন্নয়ন ব্যাংকের গবেষক ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, কক্সবাজারে হেলথ ট্যুরিজম গড়ে তুলতে পারলে পর্যটন শিল্পের বিকাশ ভিন্নভাবে হবে। এখানে মানুষ ভ্রমণে আসবেন। একই সঙ্গে স্বাস্থ্য সেবার জন্য আসবেন।

কক্সবাজারে হেলথ ট্যুরিজম বিকাশের সম্ভাবনা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এটি একটি দীর্ঘ মেয়াদী কাজ। এটা বাস্তবায়নে প্রধানমন্ত্রী আন্তরিক।

কক্সবাজার জেলা প্রশাসনের আয়োজিত সভায় সহযোহিতা করে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক।

এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এশিয়ান উন্নয়ন ব্যাংকের বাংলাদেশ রেসিডেন্ট মিশনের সিনিয়র হেলথ স্পেশালিস্ট রুই লিউ, কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারি, কক্সাবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির সাবেক সভাপতি আবু মোরশেদ চৌধুরী, ব্র্যাকের হেলথ সেক্টরের প্রোগ্রাম কোঅর্ডিনেটর ডা. এস এম হাসানুজ্জামান, একই সংস্থার মানবিক সংকট ব্যবস্থাপনা কর্মসূচি (এইচসিএমপি) এর অ্যাডমিন বিভাগের প্রধান মো. তৌহিদুল ইসলাম প্রমুখ।  

অনুষ্ঠানে স্থানীয় ও জাতীয় দৈনিকে কর্মরত জেলার সাংবাদিকবৃন্দ অংশ নেন। এতে সমাপনী বক্তব্য রাখেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ বিভাগ) তাসনীম জাহান।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন