Logo
Logo
×

সারাদেশ

বগুড়ায় চোলাই মদসহ গ্রেপ্তার ১

Icon

বগুড়া অফিস

প্রকাশ: ০৭ মার্চ ২০২৬, ০৮:৪২ পিএম

বগুড়ায় চোলাই মদসহ গ্রেপ্তার ১

বগুড়ার আদমদীঘিতে চোলাই মদ ও মদ তৈরির উপকরণসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। শনিবার (০৭ মার্চ) বিকেলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তি হলেন- আদমদীঘি উপজেলার ইউসুবপুর গ্রামের বাসিন্দা সুজন পাহান (৩১)। তিনি মৃত বাবলু পাহানের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়ার উপপরিচালক জিল্লুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইউসুবপুর গ্রামে সুজন পাহানের বাড়িতে অভিযান চালানো হয়। বাড়ির পশ্চিম দুয়ারি, মাটির দেয়াল ও টিনের ছাপড়াযুক্ত ঘরের একটি কক্ষে চৌকির নিচে রাখা প্লাস্টিকের জারিকেন থেকে আট লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। একই স্থান থেকে দুটি প্লাস্টিকের বালতিতে রাখা চোলাই মদ তৈরির উপকরণ ‘ওয়াশ’ ৪০ লিটার জব্দ করা হয়।

তিনি আরও বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক শামীমা আক্তার বাদী হয়ে আদমদীঘি থানায় একটি মামলা করেছেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন