রূপগঞ্জে মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৭ মার্চ ২০২৬, ০৭:৫২ পিএম
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মুড়াপাড়া এলাকার ব্যবসায়ী নজরুল ইসলামকে অপহরণের ঘটনার খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়ার নির্দেশে ও ভুক্তভোগী পরিবারকে সাথে নিয়ে নজরুলকে উদ্ধার করে রূপগঞ্জ থানা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়। কিন্তু এ ঘটনাকে কেন্দ্র করে একটি মহল মিথ্যা তথ্য দিয়ে স্থানীয় সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আব্দুল জব্বার মেম্বার, মানিক মেম্বার সহ অন্যন্যারা।
শনিবার (৭ মার্চ) বিকালে বানিয়াদী নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জব্বার মেম্বার, মানিক মেম্বার ও তাদের সহযোগীরা বলেন, মুড়াপাড়া ইউনিয়নের ব্যবসায়ী নজরুল ইসলাম অপহরণের সংবাদ পেয়ে তার পরিবারের লোকজনকে নিয়ে ও প্রশাসনকে সাথে নিয়ে আমরা নজরুলকে উদ্ধার করি এবং তার পরিবারের সম্মতিক্রমে রূপগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করি।
কিন্তু এ ঘটনাকে ভিন্নখাতে প্রবাহ করতে একটি মহল ১০ লাখ টাকা চাঁদার অভিযোগ তুলে জব্বার মেম্বার, মানিক মেম্বার সহ আমাদের লোকজনকে জড়িয়ে যে সংবাদ প্রকাশ করা হয়েছে তা মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যে প্রণোদিত। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং তদন্ত করে প্রকৃত অপরাধীদের শাস্তির দাবি জানাই।
এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আব্দুর জব্বার মেম্বার, মানিক মেম্বার, রবিউল শিকদার, আলম হোসেন, আক্তার হোসেন প্রমুখ।



