Logo
Logo
×

সারাদেশ

আকস্মিক হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ডাক্তারদের না পেয়ে হতাশা প্রকাশ

Icon

নরসিংদী প্রতিবেদক

প্রকাশ: ০৭ মার্চ ২০২৬, ০৩:১৯ পিএম

আকস্মিক হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ডাক্তারদের না পেয়ে হতাশা প্রকাশ

নরসিংদীর পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।  শনিবার (৭ মার্চ) সকাল সাড়ে আটটায় ডাক্তারদের সময়মত কর্মস্থলে উপস্থিত না হওয়ার অভিযোগের প্রেক্ষিতে  তিনি পলাশ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। এসময় তিনি হাসপাতালে কর্তব্যরত ২১ জন ডাক্তারের মধ্যে ৫ জন ছুটি থাকায় ১৬ জনের মধ্যে ৮ জনের উপস্থিতি দেখতে পান। এর মধ্যে ২ জন ডাক্তার আবার নির্ধারিত সময়ের পরে আসেন। পরে তিনি হাসপাতালের জরুরি বিভাগ, রোগীদের ওয়ার্ড, ডাক্তারদের চেম্বারগুলো পরিদর্শনসহ সার্বিক সেবা কার্যক্রম ঘুরে দেখেন ও রোগীদের সাথে কথা বলেন।

পরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল সাংবাদিকদের বলেন, গত ৫ মার্চ সংবাদ মাধ্যমে একটি প্রতিবেদন দেখতে পাই, সেখানে উল্লেখ ছিল- হাসপাতালে ডাক্তাররা সময় মত উপস্থিত নন, এর বিপরতীতে ডাক্তারগণ স্টেটমেন্ট দিয়েছিলেন, ডাক্তাররা উপরে ছিলেন, আর সংবাদকর্মীরা নিচে ছিলেন। সংবাদটি প্রকাশের পর ঘটনার সত্যতা খোঁজতেই আজকের এই আকস্মিক পরিদর্শন। দেখার জন্য আসলে সত্যিকার পরিস্থিতিটা কী। যা আমরা শুনি, তাই কি সত্য, না এর বেতিক্রম আছে, আসলেই কি মানুষ সেবা পাচ্ছে না। এরই প্রেক্ষিতে আজকে সকালে হাসপাতাল পরিদর্শন করতে এসে তার সত্যতা পেয়েছি। তবে এখানে এসে আমি নিজেই হতাশ। যেখানে মাত্র ২৪ ঘন্টা আগে একটি রিপোর্ট প্রকাশ হওয়ার পরও আমি ভাবছিলাম সকল ডাক্তার যার যার কর্মস্থলে সঠিক সময়ে উপস্থিত থাকবেন। কিন্তু পরিদর্শনে এসে সেটা পাইনি। এ হাসপাতালে মোট ২৭টি পোস্ট রয়েছে, কর্মরত পোস্টে ডাক্তার আছেন ২১ জন। আমরা আজকে কর্তব্যরত ১৬ জন ডাক্তারের মধ্যে ৮ জনের উপস্থিতি পেয়েছি। কিন্তু এ ৮ জনের মধ্যেও ২ জন নির্ধারিত সময়ের পর আসেন।

ডাক্তাররা মানবিক কাজ করেন। আমরা স্বাস্থ্য সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই। তা ডাক্তারদের মাধ্যমেই পৌঁছে দেওয়া হবে। কিন্তু তারাই সময়মত উপস্থিত হয়নি। যারা উপস্থিত হয়নি তাদের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরো বলেন, আমরা নগদ টাকা দিয়ে রেবিক্স টিকা কিনছি। প্রতি উপজেলায় টিকা পৌঁছে দেওয়া হচ্ছে।  দেশে রেবিক্স টিকার আর সমস্যা হবে না।

এসময় উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ,  পলাশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: কাজী মোহাম্মদ আতিকুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার  ডা: আব্দুল্লাহ আল-মামুন,  পলাশ থানার পরিদর্শক (তদন্ত)  কুতুবুল আলমসহ প্রমুখ।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন