শনিবার ৭ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ০২:৫৮ পিএম
ছবি : সংগৃহীত
জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামীকাল শনিবার (৭ মার্চ) কুড়িগ্রামের উলিপুর উপজেলার বেশ কয়েকটি এলাকায় সকাল থেকে টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির উলিপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার এটিএম তারিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত উলিপুর-১ উপকেন্দ্রের সোর্স লাইনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজ চলবে। এ সময় উলিপুর পৌরসভা, ধামশ্রেনী, ধরনীবাড়ী, হাতিয়া, তবকপুর, গুনাইগাছ, থেতরাই, পান্ডুল (আংশিক) ও দলদলিয়া (আংশিক) ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
তবে নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে বিদ্যুৎ সরবরাহ চালু করা হতে পারে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে নির্বিঘ্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।



