Logo
Logo
×

সারাদেশ

গৌরনদীতে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ১২:৪১ পিএম

গৌরনদীতে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২

ছবি : সংগৃহীত

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

শুক্রবার (৬ মার্চ) সকাল পৌনে ১০টার দিকে গৌরনদী উপজেলার কসবা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মিজানুর রহমান জানান, খুলনাগামী টেকেরহাট এক্সপ্রেস বাসের সঙ্গে বরিশালগামী মাইক্রোবাসের সংঘর্ষে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। এতে চালকসহ পাঁচজন গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর চালক মো. রিপনসহ দুজন মারা যান। অপরজনের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. শামীম শেখ জানান, দুর্ঘটনাকবলিত বাস ও মাইক্রোবাস জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন