Logo
Logo
×

সারাদেশ

উখিয়ার বালুখালীতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-গুলিসহ ৫ রোহিঙ্গা আটক

Icon

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ০৭:০৯ পিএম

উখিয়ার বালুখালীতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-গুলিসহ ৫ রোহিঙ্গা আটক

কক্সবাজারে উখিয়ার বালুখালীতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও গুলি সহ রোহিঙ্গা পাঁচ ডাকাতকে আটক করেছে র্যাব।

বুধবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান, র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের সহকারি পরিচালক ( আইন ও গণমাধ্যম ) ও সহকারি পুলিশ সুপার আ. ম. ফারুক।

আটকরা হল- মো. আলম (৩৩), মো. রশিদ (৪৪), সৈয়দ আলম (২৯), নূর কামাল (২৮) ও জাহেদ উল্লাহ (২১)। তারা সকলেই উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

সহকারি পুলিশ সুপার আ. ম. ফারুক বলেন, মঙ্গলবার মধ্যরাতে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী পানবাজার এলাকায় জনৈক আব্দুর রহমানের ভাড়া বাসায় কতিপয় সশস্ত্র ব্যক্তি ডাকাতির উদ্দেশ্যে সশস্ত্র অবস্থায় জড়ো হওয়ার খবর পায় র্যাব। পরে র‍্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। এতে সন্দেহজনক বসত ঘরটি ঘিরে ফেললে র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে ৭/৮ জন লোক দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। এসময় ধাওয়া দিয়ে ৫ জনকে আটক করতে সক্ষম হলেও অন্যরা পালিঋে যায়। 

পরে আটকদের দেহ তল্লাশী করে পাওয়া যায় দেশিয় তৈরী ২ টি বন্দুক, ৭ টি গুলি, ২ টি ছোরা, ৪ টি ধারালো বিশেষ ধরণের রিং। 

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা করা হয়েছে বলে জানান, র্যাবের এ সহকারি পরিচালক।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন