Logo
Logo
×

সারাদেশ

বগুড়ায় স্বামী কারাগারে যাওয়ার দুই মাস পর ১৬ কেজি গাঁজাসহ স্ত্রী গ্রেপ্তার

Icon

বগুড়া অফিস

প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ০৯:১০ পিএম

বগুড়ায় স্বামী কারাগারে যাওয়ার দুই মাস পর ১৬ কেজি গাঁজাসহ স্ত্রী গ্রেপ্তার

বগুড়ায় ১০ কেজি গাঁজাসহ স্বামী গ্রেপ্তারের দুই মাসের মাথায় এবার ১৬ কেজি গাঁজাসহ তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। মঙ্গলবার (০৩ মার্চ) বিকেলে সদর উপজেলার সাতশিমুলিয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আমেনা বেগম (৩০) সদর উপজেলার সাতশিমুলিয়া গ্রামের কারাবন্দি সাজু মন্ডলের স্ত্রী।

ডিএনসি বগুড়া জেলা কার্যালয়ের উপ-পরিচালক জিললুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাজু মন্ডলের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ির খড়ি রাখার ঘরে তল্লাশি চালিয়ে দুটি প্লাস্টিকের বস্তায় রাখা ১৫ দশমিক ৯৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই আমেনা বেগমকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, গত ২ জানুয়ারি ভোরে সিএনজি চালিত অটোরিকশাযোগে গাঁজা পাচারের সময় শাজাহানপুর উপজেলার জামাদারপুকুর এলাকায় ১০ কেজি গাঁজাসহ সাজু মন্ডলকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

এ ঘটনায় ডিএনসির উপপরিদর্শক তাহিদুল আলম বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেছেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন