Logo
Logo
×

সারাদেশ

রূপগঞ্জে শিশুকে ধর্ষণের অভিযোগে ২ আসামি গ্রেপ্তার

Icon

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ০৪:৫০ পিএম

রূপগঞ্জে শিশুকে ধর্ষণের অভিযোগে ২ আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলায় কাঞ্চন পৌরসভায় নরাবটেক এলাকার ১৩ বছরের এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। 

মঙ্গলবার (০৩ মার্চ) ভোরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও রাজধানীর ডেমরা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন- নরাবটেক এলাকার মৃত সোবহানের ছেলে নুরু মিয়া (৬৭) এবং নুরু মিয়ার ছেলে ফালান (৫০)।

র‍্যাব সূত্রে জানা গেছে, গত ১৪ ফেব্রুয়ারি সকালে নরাবটেক এলাকার বাসিন্দা ছানোয়ার ১ নম্বর আসামি শিশুটিকে টাকার প্রলোভন দেখিয়ে তার নিজ ঘরে নিয়ে ধর্ষণ করে। বিষয়টি জানাজানি করলে শিশুকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরবর্তীতে শিশুটি অসুস্থ হয়ে পড়লে ১৬ ফেব্রুয়ারি তাকে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। 

সেখানে পরিবারের জিজ্ঞাসাবাদের একপর্যায়ে শিশুটি ধর্ষণের বিষয়টি প্রকাশ করে। ১নং আসামি ছানোয়ার ইতোপূর্বেও ২ নম্বর আসামি নুরুর সহায়তায় তাকে একাধিকবার ধর্ষণ করেছে। ভিকটিমের বাবা পেশায় একজন দরিদ্র কৃষক। তিনি আইনি ব্যবস্থা নিতে চাইলে আসামিরা তাকে নিয়মিত হুমকি ও ভয়ভীতি দেখাতে থাকে। তবে সব ভয় উপেক্ষা করে ঘটনার ১১ দিন পর তিনি রূপগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। 

গণমাধ্যমে সংবাদটি প্রকাশিত হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। মামলা হওয়ার পর থেকেই আসামিরা আত্মগোপনে চলে যায়। গোয়েন্দা নজরদারির ভিত্তিতে র‍্যাব-১১-এর একটি আভিযানিক দল আজ রাত ১টার দিকে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড ও ডেমরার সারুলিয়া এলাকায় অভিযান চালিয়ে নুরু মিয়া ও ফালানকে গ্রেপ্তার করে।

র‍্যাব-১১-এর পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃত আসামিদের পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার প্রধান আসামিসহ অন্য পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

রূপগঞ্জ থানার ওসি সবজেল হোসেন বলেন, র‍্যাব-১১ এর পক্ষ থেকে ধর্ষণ মামলার দুই আসামিকে থানার হস্তান্তর করেছে। তাদেরকে নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।  

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন