Logo
Logo
×

সারাদেশ

মসজিদের হিসাব নিয়ে সংঘর্ষে নিহত ১

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২৪ পিএম

মসজিদের হিসাব নিয়ে সংঘর্ষে নিহত ১

সুনামগঞ্জের ছাতকে মসজিদের হিসাব-নিকাশ সংক্রান্ত বিরোধে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক ব্যক্তি নিহত হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের পুরান নোয়াকুট গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম ফজল মিয়া (৫০)। তিনি নোয়াকুট গ্রামের সোনু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মসজিদের আর্থিক হিসাব ও পরিচালনা কমিটি নিয়ে দীর্ঘদিন ধরে গ্রামবাসীর মধ্যে মতবিরোধ চলছিল। শনিবার সকালে বিষয়টি নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষে ফজল মিয়া গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

ছাতক থানার এসআই তোহা বলেন, আমরা রাস্তায় আছি। ঘটনাস্থলে পৌঁছে বিস্তারিত জানাতে পারব।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন