Logo
Logo
×

সারাদেশ

ঈশ্বরদীতে দাদি হত্যার পর নাতনিকে ধর্ষণ ও হত্যা

Icon

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৯ এএম

ঈশ্বরদীতে দাদি হত্যার পর নাতনিকে ধর্ষণ ও হত্যা

পাবনার ঈশ্বরদী উপজেলায় দাদিকে হত্যা করে নাতনিকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে পৃথক স্থান থেকে দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের ভবানিপুর উত্তরপাড়া এলাকায়। নিহতরা হলেন ভবানিপুর উত্তরপাড়ার বাসিন্দা জয়নাল খার মা সুফিয়া খাতুন (৬৫) এবং তার নাতনি জামিলা আক্তার (১৫)। বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান।

স্থানীয় সূত্রে জানা গেছে, দিবাগত মধ্যরাতে হঠাৎ কান্নার শব্দ শুনে কয়েকজন প্রতিবেশী বাড়ির বাইরে বের হন। কিছুক্ষণ পর শব্দ থেমে গেলে তারা নিজ নিজ বাড়িতে ফিরে যান। শনিবার সকালে বাড়ির উঠানে সুফিয়া খাতুনের রক্তাক্ত মরদেহ দেখতে পান স্বজনেরা। এরপর জামিলাকে খুঁজতে গিয়ে বাড়ির পাশের একটি সরিষা ক্ষেতে বিবস্ত্র অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।

ঘটনার সময় মেয়েটির বাবা ঢাকায় আরেক মেয়ের বাড়িতে অবস্থান করছিলেন বলে জানা গেছে।

নিহতের স্বজন সোহেল রানা অভিযোগ করেন, রাতে জামিলাকে ধর্ষণের উদ্দেশ্যে দুর্বৃত্তরা বাড়িতে আসে। বিষয়টি টের পেয়ে যাওয়ায় প্রথমে দাদিকে হত্যা করা হয়। পরে মেয়েটিকে তুলে নিয়ে গিয়ে সরিষা ক্ষেতে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে তিনি দাবি করেন। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার বলেন, দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন