Logo
Logo
×

সারাদেশ

অর্থনীতির বর্তমান সংকট কাটিয়ে উঠতে ‘কর’ বাড়াতে হবে: আমীর খসরু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৭ পিএম

অর্থনীতির বর্তমান সংকট কাটিয়ে উঠতে ‘কর’ বাড়াতে হবে: আমীর খসরু

ছবি : সংগৃহীত

দেশের বর্তমান অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে কর বাড়ানোর প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। একই সঙ্গে তিনি বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টিকে সরকারের প্রধান অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেছেন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে পতেঙ্গা মেরিন ড্রাইভ–সংলগ্ন প্রস্তাবিত সরকারি হাসপাতালের জমি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “অর্থনীতি এখন সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে হলে আমাদের কর বাড়াতে হবে। একই সঙ্গে বিনিয়োগ বাড়াতে হবে। বিনিয়োগ না হলে কর্মসংস্থান হবে না।”

মন্ত্রী জানান, কর্মসংস্থান সৃষ্টি বিএনপি সরকারের অন্যতম বড় কর্মসূচি। দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি শিক্ষার মানোন্নয়নেও কাজ চলছে। তিনি আশ্বাস দেন, আগামী বাজেটে কর্মসংস্থানকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে এবং স্বাস্থ্য খাতে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে।

চট্টগ্রামের স্বাস্থ্যসেবা অবকাঠামো প্রসঙ্গে তিনি বলেন, মেরিন ড্রাইভ এলাকায় একটি আধুনিক জেনারেল হাসপাতাল স্থাপনের পরিকল্পনা রয়েছে। সেখানে বিশেষায়িত ইউনিট, নার্সিং ইনস্টিটিউট এবং মেডিকেল টেকনোলজিস্টদের জন্য পৃথক ইনস্টিটিউট গড়ে তোলা হবে। দক্ষ নার্স ও টেকনোলজিস্টের ঘাটতি পূরণে বড় পরিসরে অবকাঠামো নির্মাণের জন্য উপযুক্ত জায়গা খোঁজা হচ্ছে।

তিনি আরও বলেন, প্রস্তাবিত হাসপাতাল চালু হলে নগরবাসী সহজে মানসম্মত স্বাস্থ্যসেবা পাবেন। নির্বাচনী অঙ্গীকারের প্রসঙ্গ টেনে তিনি জানান, চট্টগ্রাম-১১ আসনের জন্য দেওয়া তাঁর ‘১১ তে ১১’ ইশতেহারও বাস্তবায়ন করা হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন