Logo
Logo
×

সারাদেশ

অটোরিকশা উপহার দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করলেন এমপি মান্নান

Icon

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১৬ পিএম

অটোরিকশা উপহার দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করলেন এমপি মান্নান

অটোরিকশা উপহার দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করলেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ- সিদ্ধিরগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। নির্বাচনের আগে দেওয়া অটোরিকশা চালক শাহাদাত হোসেনকে দেওয়া প্রতিশ্রুতি তিনি রক্ষা করেন। 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বারদী ইউনিয়নের মছলন্দপুর গ্রামের অটোরিকশা চালক শাহাদাত হোসেন দীর্ঘদিন ধরে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে প্রায় এক বছর ধরে মানবেতর জীবন যাপন করছিলেন। দুর্ঘটনার পর তার চিকিৎসার খোঁজ-খবর নেওয়া, ব্যয় ভার বহন এবং পরিবারের পাশে দাঁড়ান আজহারুল ইসলাম মন্নান। ওই সময় তিনি শাহাদাতকে আশ্বস্ত করেছিলেন, সুস্থ হয়ে উঠলে তার কর্মসংস্থানের ব্যবস্থা করে দেবেন। অবশেষে সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করেন তিনি। 

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে শাহাদাতের পুনর্বাসন ও কর্মসংস্থানের লক্ষ্যে একটি নতুন অটোরিকশা উপহার দেওয়া হয়। এমপি মান্নানের পক্ষ থেকে অটোরিকশার চাবি আনুষ্ঠানিকভাবে শাহাদাতের হাতে তুলে দেন সোনারগাঁ পৌর যুবদলের যুগ্ম-আহ্বায়ক হযরত আলী রানা। 

এ সময় সঙ্গে ছিলেন, আজহারুল ইসলাম মান্নানের রাজনৈতিক বিশেষ সহকারী ও সোনারগাঁ উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মো. সেলিম হোসেন দিপু, উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল জলিল, সোনারগাঁ পৌর যুবদলের যুগ্ম-আহ্বায়ক জাহের আলী ও জাসাসের সভাপতি মো. আমির হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অটোরিকশা পেয়ে শাহাদাত হোসেন কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দুর্ঘটনার পর তিনি দিশেহারা হয়ে পড়েছিলেন। সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের সহায়তায় চিকিৎসা, সংসারের ব্যয়ভার এবং এখন নতুনভাবে কর্মসংস্থান শুরু করার সুযোগ পাওয়ায় তিনি ও তার পরিবার নতুন করে আশার আলো দেখছেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন