Logo
Logo
×

সারাদেশ

বগুড়া-৬ আসনের উপনির্বাচনে বিএনপি'র প্রার্থী বাদশা

Icon

বগুড়া প্রতিবেদক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১১ পিএম

বগুড়া-৬ আসনের উপনির্বাচনে বিএনপি'র প্রার্থী বাদশা

আগামী ৯ এপ্রিল বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে রেজাউল করিম বাদশাকে মনোনয়ন দিয়েছে দল। বৃহস্পতিবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এমপি মোশারফ হোসেন। 

তিনি জানান,   বগুড়া সদর ৬ আসনের এমপি প্রার্থী হিসেবে বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাকে গুলশান দলীয় চেয়ারম্যানের কার্যালয় থেকে চূড়ান্ত মনোনয়ন প্রদান করা হয়েছে। 

রেজাউল করিম বাদশা বগুড়া জেলা বিএনপির সভাপতি। এছাড়াও তিনি বগুড়া পৌরসভার সাবেক মেয়র। 

মনোনয়ন পাওয়ার পর জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা  বলেন, 'দল আমাকে উপনির্বাচনে প্রার্থী হিসেবে মনোনীত করেছেন৷ বগুড়ার উন্নয়নে যেন অবদান রাখতে পারি এজন্য সবার দোয়া চাই। এখন সবাইকে নিয়ে শীঘ্রই গণসংযোগ শুরু করবো। ' 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসনে বিপুল ভোটে জয়ী হন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুটি আসনে জয়ী হওয়ার পর শপথের আগের দিন তিনি বগুড়া-৬ আসনটি ছেড়ে দেন। ফলে আসনটি শূন্য ঘোষণা করে উপনির্বাচনের তফসিল দেওয়া হয়।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে তিনি ১৫০টি কেন্দ্রের সবকটিতে জয়ী হয়ে ২ লাখ ১৬ হাজার ২৮৪ ভোট পান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আবিদুর রহমান। তিনি পান ৯৭ হাজার ৬২৬ ভোট।

বগুড়া সদর উপজেলা নিয়ে গঠিত এ আসনে ২০২৬ সালের জানুয়ারি মাসের হালনাগাদ তথ্য অনুযায়ী মোট ভোটার ৪ লাখ ৫৪ হাজার ৪৩ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ২২ হাজার ৭৯৬ জন, নারী ২ লাখ ৩১ হাজার ২৩৭ জন এবং হিজড়া ভোটার ১০ জন।

তফসিল অনুযায়ী, ২ মার্চ মনোনয়নপত্র দাখিলের শেষ দিন, ৫ মার্চ বাছাই, ১৪ মার্চ প্রত্যাহারের শেষ দিন এবং ১৫ মার্চ প্রতীক বরাদ্দ। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৯ এপ্রিল।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন