Logo
Logo
×

সারাদেশ

বগুড়ায় ৮ মাদকাসক্তের কারাদণ্ড

Icon

বগুড়া অফিস

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২৭ পিএম

বগুড়ায় ৮ মাদকাসক্তের কারাদণ্ড

বগুড়ায় মাদকসেবনের অভিযোগে আটজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে শহরের সেউজগাড়ী ও চকসুত্রাপুর এলাকায় অভিযান চালায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

অভিযানে ৫০ গ্রাম গাঁজা, চারটি টাপেন্টাডল ট্যাবলেট ও একটি ইয়াবা উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটক ব্যক্তিদের সাজা প্রদান করা হয়। উদ্ধার করা মাদকদ্রব্য তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন— শাজাহানপুর উপজেলার বনানী এলাকার রামপ্রসাদের ছেলে মো. আব্দুল্লা (৩২); সদর উপজেলার চকসুত্রাপুর এলাকার মৃত ফজলুল হকের ছেলে মো. পলাশ (৩৫) ও মো. আব্দুল হাই (৩৫); কালিতলা সুইপার কলোনির সজ্জাদ হরিজনের ছেলে বিশাল হরিজন (১৯); শাকপালা এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে মো. সুমন (২৯); গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা এলাকার মৃত বাবলু রায়ের ছেলে সাগর রায় (২৫); সদর উপজেলার সেউজগাড়ী এলাকার মো. বেলাল হোসেনের ছেলে মো. আরিফ হোসেন (৩০); এবং গাবতলী উপজেলার চামুড়পাড়া এলাকার সুশীল চন্দ্র দাসের ছেলে সুজ্জল চন্দ্র দাস (৩৫)।

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ চন্দ্র সরকার। আদালত মো. আব্দুল্লাকে চার দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেন। বাকি সাতজনকে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করা হয়।

ডিএনসি বগুড়ার উপপরিচালক জিল্লুর রহমান জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন