কুমিল্লায় চাঁদাবাজি অভিযোগ ১১ জন গ্রেপ্তার
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১৮ পিএম
কুমিল্লার বুড়িচং উপজেলা নিমসার কাঁচাবাজারে মাসে কোটি টাকা চাঁদাবাজি অভিযোগ তদন্তে মাঠে নামে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে মহাসড়কের উপর চাঁদাবাজি করার সময় হাতেনাতে ১১ জনকে গ্রেপ্তার করে কুমিল্লা ডিবি ও থানা পুলিশ।
জানা গেছে, আসামির কাছে টাকা আদায়ের ভুয়া রশিদ, নগদ টাকা পাওয়া গেছে। চাঁদাবাজকারিরা নিমসার কাঁচাবাজারে আসা দূর-দূরান্ত থেকে আসা ব্যবসায়ীদের কাছ থেকে টোল আদায়ের নামে চাঁদা আদায় করছিলেন।
চাঁদা আদায়ের রশিদ চেক করে দেখা গেছে, ট্রাক প্রতি ব্যবসায়ীর কাছে থেকে ১৭০০ টাকা, লেগুনা কাছ থেকে ১৫০০, ছোট গাড়ি থেকে ১০০০ টাকা, অটোরিকশা মাল কাঁচামালের গাড়ি থেকে ১০০ টাকা,২০০ টাকা, ৩০০ টাকা,৪০০ টাকা,৫০০ টাকা পর্যন্ত চাঁদা নেয় তারা।
বুড়িচং থানা ওসি লুৎফর রহমান বলেন, কুমিল্লা নিমসার বাজারে প্রকাশ্যে চাঁদাবাজি হচ্ছে এমন অভিযোগ পেয়ে আমরা কাজ শুরু করি। বুধবার ডিবি পুলিশ ও থানা পুলিশ অভিযান করে নিমসার কাঁচাবাজার থেকে ১১ জন গ্রেপ্তার করি। তাদের নামে থানায় মামলা হয়েছে।



