Logo
Logo
×

সারাদেশ

এমপি ড. আতিক মুজাহিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Icon

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৬ পিএম

এমপি ড. আতিক মুজাহিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুড়িগ্রাম জেলা সার্বিক উন্নয়নে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মতামত নিশ্চিত করতে কুড়িগ্রাম পার্লামেন্ট গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুড়িগ্রাম পৌর অডিটরিয়ামে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে জেলার শিক্ষক, সাংবাদিক, আইনজীবিসহ বিভিন্ন শ্রেণী পেশার পাঁচ শতাধিক মানুষ অংশগ্রহণ করে। এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-নবনির্বাচিত কুড়িগ্রাম-২ আসনের এমপি  ড. আতিকুর রহমান মুজাহিদ। 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামাতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ও কুড়িগ্রাম জেলা শাখার সাবেক সভাপতি  আব্দুল মতিন ফারুকী, বাংলাদেশ খেলাফত মজলিসের রংপুর বিভাগের পরিচালক শবেবর রহমান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা শাখার সভাপতি মুকুল মিয়া, সাধারণ সম্পাদক মাসুম মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান তাওহীদ ও  মাওলানা আতাউল গনি ওসমানী প্রমুখ। 

মতবিনিময় সভায় প্রধান অতিথি ড. আতিকুর রহমান মোজাহিদ বলেন, এই কুড়িগ্রাম পার্লামেন্ট সকল শ্রেণিপেশার মানুষের  অধিকার প্রতিষ্ঠা করবে। এখানে সবাই সবার মতামত জানাবেন। সমস্যার কথা জানাবেন। আমি সেগুলোই সংসদে গিয়ে উপস্থাপন করব। কুড়িগ্রামের মানুষকে নিয়েই আমার রাজনীতি পথচলা। আমরা একটি স্বপ্নযোগ করতে চাই, মর্যাদার কুড়িগ্রাম গড়তে চাই।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন