Logo
Logo
×

সারাদেশ

বগুড়ায় অটোভ্যান চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

Icon

বগুড়া অফিস

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৬ পিএম

বগুড়ায় অটোভ্যান চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বগুড়ার দুপচাঁচিয়ায় এক অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ৭টার দিকে উপজেলার জিয়ানগর ইউনিয়নের বড়িয়া মৌজার খড়ার ব্রিজের পশ্চিম পাশে দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কের পাশের একটি ধানক্ষেতের পানির ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মোজাম উদ্দিন শাহ (৫৫) উপজেলার জিয়ানগর ইউনিয়নের ঝালঘড়িয়া গ্রামের মৃত মহির উদ্দিন শাহের ছেলে। তিনি পেশায় অটোচার্জার ভ্যানচালক ছিলেন।

পুলিশ জানায়, নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তবে তার ব্যবহৃত ভ্যানটি পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভ্যান ছিনতাই করে দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে।

নিহতের ভাই হাফিজার রহমান বলেন, প্রতিদিনের মতো মঙ্গলবার বিকেলে মোজাম উদ্দিন ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। সাধারণত ভোররাতে তিনি বাড়ি ফিরতেন। কিন্তু বুধবার সকাল পর্যন্ত বাড়ি না ফেরায় তার মোবাইল ফোনে কল দেওয়া হলে সেটি বন্ধ পাওয়া যায়। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে ধানক্ষেতের পানির ভেতর তার মরদেহ দেখতে পান স্থানীয়রা।

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুরার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন