Logo
Logo
×

সারাদেশ

সোনারগাঁয়ে ছাপাখানায় অভিযান চালিয়ে ২০ লাখ টাকার বই ও মেশিন জব্দ

Icon

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২২ পিএম

সোনারগাঁয়ে ছাপাখানায় অভিযান চালিয়ে ২০ লাখ টাকার বই ও মেশিন জব্দ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের বেহাকৈর এলাকা থেকে অবৈধভাবে বই ছাপা কারখানার অভিযান চালিয়ে ২০ লাখ টাকা মূল্যের অবৈধ ভাবে ছাপানো বই ও মেশিন উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়। জব্দকৃত গাইড বই ও মেশিন আজ বুধবার আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন সোনারগাঁ থানার ওসি মহিববুল্লাহ।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি চক্র বিভিন্ন শ্রেণির লেকচার এবং পাঞ্জেরী প্রকাশনী নামের গাইড বই বিনা অনুমতিতে ছাপিয়ে দেশের বিভিন্ন এলাকায় শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিচ্ছে। এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছেন।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১১টায় সোনারগাঁ থানা পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় অবৈধভাবে ছাপা হওয়া ৪ হাজার ৫৬ পিস গাইড বই, ২শ বান্ডিল লুস বই ও একটি পেপার কাটিং মেশিন, একটি ইটাইপিং মেশিন, একটি বান্ডিং মেশিন জব্দ করে থানায় নিয়ে আসে।

সোনারগাঁ থানার ওসি মহিববুল্লাহ বলেন, অবৈধভাবে ছাপাখানা থেকে অবৈধভাবে ছাপানো গাইড বইসহ ৩টি মেশিন জব্দ করা হয়েছে। কপিরাইট আইনে মামলা করে জব্দকৃত মালামাল আগামীকাল বুধবার সকালে আদালতে পাঠানো হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন