Logo
Logo
×

সারাদেশ

কাভার্ডভ্যান-অটোরিকশার সংঘর্ষে চালকসহ নিহত ২

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১৬ পিএম

কাভার্ডভ্যান-অটোরিকশার সংঘর্ষে চালকসহ নিহত ২

গাইবান্ধার সাদুল্লাপুরে কাভার্ডভ্যান ও অটোরিকশার সংঘর্ষে চালকসহ দুজন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন শিশুসহ অন্তত আটজন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার গাইবান্ধা-সাদুল্লাপুর সড়কের সাহানা ফিলিং স্টেশন-সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটনা ঘটে।

গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) বিদ্রোহ কুমার কুন্ডু বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন—সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের তরফ বাজিত গ্রামের বেলাল হোসেনের ছেলে অটোরিকশাচালক আল আমিন মিয়া (৩০)। অপরজন গাইবান্ধা শহরের পূর্বপাড়ার নারায়ণ চন্দ্রের ছেলে অটোরিকশার যাত্রী গৌতম চন্দ্র (৬০)। আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।  

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, একটি কাভার্ডভ্যান সাদুল্লাপুর থেকে গাইবান্ধার দিকে যাচ্ছিল। ভ্যানটি গাইবান্ধা-সাদুল্লাপুর সড়কের সাহানা ফিলিং স্টেশন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোর চালকসহ দুইজন নিহত হন এবং একটি শিশুসহ গুরুতর আহত হন অন্তত আটজন।

তিনি আরও বলেন, আহতরা রংপুরসহ বিভিন্ন হসপিটালে চিকিৎসা নেওয়ার চেষ্টা করছেন। আমরা সামগ্রিক তথ্য জানার চেষ্টা করছি। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন