Logo
Logo
×

সারাদেশ

কুড়িগ্রামে নবনির্বাচিত এমপিদের সঙ্গে প্রশাসনের মতবিনিময়

Icon

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০১ পিএম

কুড়িগ্রামে নবনির্বাচিত এমপিদের সঙ্গে প্রশাসনের মতবিনিময়

কুড়িগ্রামে নবনির্বাচিত সংসদ সদস্যদের সঙ্গে জেলা প্রশাসন ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিকুর রহমান মোজাহিদ, কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুল আলম সালেহী এবং কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।

জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট অন্নপূর্ণা দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলার সার্বিক উন্নয়ন, বিভিন্ন দপ্তরের সমস্যা ও সংকট, যোগাযোগ ব্যবস্থার সমস্যা, নদীভাঙন, চলমান প্রকল্পের অগ্রগতি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং জনসেবার মানোন্নয়ন বিষয়ে আলোচনা হয়।

সংসদ সদস্যরা জেলার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল ও সমন্বিতভাবে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। প্রশাসনের সঙ্গে সমন্বয় জোরদার করে জনগণের প্রত্যাশা পূরণে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।

সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ বিভাগের কার্যক্রম উপস্থাপন করেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন